লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ জয় টাইগারদের

অলিখিত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে অলিখিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ৷

আজ সিরিজে ১-১ ব্যবধানে সমতা নিয়ে সিরিজ জয়ের উদ্দেশ্যে মাঠে নামে বাংলাদেশ। সিরিজ নির্ধারনি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লংকান অধিনায়ক কুশাল মেন্ডিস৷ ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি লংকান ব্যাটসম্যানরা। কিন্তু অন্যপ্রান্তে লিয়ানাগের

২৩৫ রানের পুজি পায় শ্রীলঙ্কা। ২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই হয়৷ সৌম্য ইঞ্জুরিতে পরায় একাদশে না থেকেও ব্যাটিংয়ের সুযোগ পায় তানজিদ হাসান তামিম৷ এই সুযোগ কে কাজে লাগিয়ে অসাধারণ ব্যাটিং করেন। তুলে নেন অর্ধশতক৷ আউট হওয়ার আগে করেন ৮৪। তামিম আউট হওয়ার পরে বিপদে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু রিসাদ হোসেনের ঘূর্ণিঝড়ে দুমরে মুচরে যায় লংকান বোলিং৷ মাত্র ১৮ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন রিসাদ৷ শেষ পর্যন্ত ৪ উইকেটে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *