বাংলাদেশের সামনে ফিলিস্তিন

বিশ্বকাপ বাছাই পর্বের কোয়ালিফাই ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ । কুয়েতে ২১ তারিখ রাত সাড়ে দশটায় বাংলাদেশ সময় তথা রাত ১২:৩০টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে এক দেখায় বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশকে ২-০ গোলে হারায় ফিলিস্তিন।

বিশ্বকাপ বাছাইয়ের এর আগে দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ অষ্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও পরে অবশ্য ঘরের মাঠে লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করে জামাল-রাকিবরা । ফিলিস্তিনও নিজেদের প্রথম ম্যাচে লেবাননের সাথে ড্র করলেও অবশ্য পরের ম্যাচে অষ্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হারে।

পয়েন্ট টেবিলে শীর্ষে আছে অষ্ট্রেলিয়া এবং পরের অবস্থানে যথারীতি লেবানন, ফিলিস্তিন এবং বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য। বাংলাদেশ দলে ফিরছেন তপু বর্মন এবং আনিসুর রহমান জিকো। তবে ইনজুরিতে ছিটকে গেছেন তারিক কাজী এবং শেখ মোরসালিন। তবে বাংলাদেশের আক্রমনে নতুন দিনের সম্ভাবনা দেখাচ্ছে রাকিব হোসেন এবং ফয়সাল আহমেন ফাহিম। এবার লীগে দেশিয়দের মাঝে সর্বোচ্চ ৬ গোল করেন রাকিব। এছাড়াও ফয়সাল আহমেদ ফাহিমও আছেন।

ফিলিস্তিন বর্তমানে র‍্যাংকিং এ ৯৭ তম অবস্থানে আছে। বাংলাদেশ যেখানে ১৮৩। ফিলিস্তিন যেখানে নিজেদের সর্বশেষ এশিয়া কাপে নক আউট রাউন্ড খেলে এবং বর্তমান চ্যাম্পিয়ন কাতারের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *