মুক্তি পেলেন দানি আলভেস

১০ লাখ ইউরোর জামিনে মুক্তি পেল দানি আলভেস। বার্সেলোনা আদালত অস্থায়ীভাবে দানি আলভেসকে এক মিলিয়ন ইউরোর জামিনে মুক্তি দিতে সম্মত হয়েছে।

বার্সেলোনার নাইটক্লাবে এক তরুণীকে ধর্ষণের জন্য দানির সাড়ে চার বছরের কারাদণ্ডের শাস্তির বিরুদ্ধে আপিল করে দানি আলভেসের আইনজীবী এবং তা আজকে নিষ্পত্তি হয়। দানিকে কারাগারে রাখার বিপক্ষে ম্যাজিস্ট্রেটের একটি আদেশে, বার্সেলোনা আদালত জামিনের ১ মিলিয়ন ইউরো পরিশোধ করে এবং দেশ ছেড়ে না যাওয়ার বাধ্যবাধকতা সহ জেল ছেড়ে যাওয়ার অনুমতি দেয়। দানি আলভেসের দুটি পাসপোর্ট – স্প্যানিশ এবং ব্রাজিলিয়ান – আদলতের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া প্রতি সপ্তাহে দানিকে আদালতে হাজিরা দিতে হবে৷

গত বছরের জানুয়ারি থেকে অস্থায়ী কারাগারে থাকা আলভেসের ব্যক্তিগত পরিস্থিতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য বার্সেলোনার সেকশন ২১-এ এই মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে, প্রসিকিউটর অফিস এবং প্রাইভেট প্রসিকিউশন তার মুক্তির বিরোধিতা করেছিল, যখন তার আত্মপক্ষ যুক্তি দিয়ে তার মুক্তির অনুরোধ করে যে তিনি ইতিমধ্যে ধর্ষণের জন্য আরোপিত সাজা এক চতুর্থাংশ ভোগ করেছেন।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *