ফিফা র‍্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের

ফিলিস্তিনের সাথে হেরে ফিফা র‍্যাংকিংয়ে একধাপ নিচে নামল বাংলাদেশ। কুয়েতে অনুষ্ঠিত হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ালিফায়িং ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হয় বাংলাদেশ। কুয়েতে অনুষ্ঠিত হওয়া এই এওয়ে ম্যাচে তুলনামূলক শক্তিশালী ফিলিস্তিনের কাছে ৫-০ গোলের লজ্জাজনক হার দেখে বাংলাদেশ। এই হারের মাধ্যমেই ফিফা র‍্যাংকিং এর ৫.৮২ ম্যারিট পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

প্রায় ৬ পয়েন্ট হারিয়ে ৯৩০ পয়েন্ট নিয়ে ফিফার র‍্যাংকিংয়ে একধাপ পিছিয়ে ১৮৪ তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। অন্যদিকে একই খেলায় ৫.৮২ পয়েন্ট লাভ করে তিন ধাপ এগিয়েছে ফিলিস্তিন।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *