মেসিকে ছাড়াই আর্জেন্টিনার বড় জয়। ভোরে (২৩ই মার্চ) এলসালভাদরের বিপক্ষে মেসিকে ছাড়াই বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। ক্রিশ্চিয়ান রোমেরো, লো সেলসো ও এনজো ফার্নান্দেসের গোলে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।
ইঞ্জুরির কারণে আজ নিয়মিত অধিনায়ক মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্রের লিনকন ফিনান্সিয়াল গ্রাউন্ডে এলসালভাদরের বিপক্ষে খেলতে নামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শুরুর মাত্র ১৬ মিনিটে ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমারের গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। ৪২ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করলে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় অর্ধে ৫২ মিনিটে লো সেলসোর গোলে ৩-০ ব্যবধান করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কোলিনির শিষ্যরা।
এসকে/আরআর


