চেন্নাইয়ের জার্সিতে অভিষেক ম্যাচে মুস্তাফিজুর রহমানের আইপিএল সেরা বোলিংয়ে ভর করে এবারের আসরের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্রথম জয় তুলে নিলো বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস৷
আজ শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ শুরুটা দারুন করে তারা৷ কিন্তু তখনই বাগড়া দেয় মুস্তাফিজুর রহমান। ইনিংসের পঞ্চম ওভারে বলে এসে নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই তুলে নেয় ফ্যাফ ডু প্লেসিসের উইকেট৷ এর পর একে একে ভিরাট কোহলি, পাথিদার ও ক্যামেরুন গ্রীনের উইকেট তুলে নেয় মুস্তাফিজুর রহমান। তখন চাপে পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশী হিসাবে আইপিএলে ৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করে কাটারমাস্টার৷
ব্যাটিং বিপর্যয় সামলে দীনেশ কার্তিক ও রাওয়াতের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৭৩ রানের পুজি পায় বেঙ্গালুরু। ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চেন্নাই এর ব্যাটাররা৷ ১৮.৪ বলে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা৷
এসকে/আরআর


