এবার রিয়াল মাদ্রিদের নজর পড়ল লিভারপুল স্টার আর্নল্ডের উপর। মাত্র ৬ বছর বয়সে লিভারপুলের অ্যাকাডেমিতে ফুটবলে হাতেখড়ি, সেখান থেকে সবগুলো বয়সভিত্তিক দলে খেলে মূল দলের হয়ে সবধরনের ট্রফি জয়। লিভারপুল রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড এর ক্যারিয়ারের গল্পটা এমনই।
সম্ভবত সে কারণেই বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই রাইটব্যাকের উপর বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদের। মাত্তেও মরেত্তোর প্রতিবেদন থেকে জানা যায় রিয়াল মাদ্রিদ আর্নল্ডকে পর্যবেক্ষণ করছে। আর্নল্ডকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সবগুলো মানদন্ডে মাপসই বলে মনে করছেন মাদ্রিদ নীতিনির্ধারকেরা। লিভারপুলের সাথে আর্নল্ড ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ।
রিয়াল মাদ্রিদ প্রাথমিকভাবে ২০২৪ সালে আর্নল্ডকে দলে ভেড়াতে চায়। তবে অসফল হলে ২০২৫ সালে তাকে ফ্রি সাইনিং হিসেবে দলে ভেড়ানোর স্বপ্ন দেখছে রিয়াল মাদ্রিদ।
এসকে/আরআই


