অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ….

শেষ ম্যাচে অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে তিনম্যাচ ওয়ানডে সিরিজে সব কয়টি ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা৷ দুই ম্যাচের মত আজও তিন অংকের কোটায় পৌছাতে পারেনি বাংলাদেশের দলীয় রান। মাত্র ৮৯ রানে অলয়াউট হয়েছে৷
আজ শেষ ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে কোনো রান করার আগেই সাজঘরে ফেরে সুমাইয়া আক্তার৷ নিয়মিত উইকেট পড়তে থাকলে ২৬.২ বলে ৮৯ রানে অলয়াউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিংয়ে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে ২০৷ ৯০ রানের টার্গেটে ব্যাটে নেমে হেসে-খেলে ৮ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া । এরই সাথে ৩-০ তে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ একবারও দলীয় শতরানের গন্ডি পার হতে পারেনি৷ প্রথম ম্যাচে ৯৫, দ্বিতীয় ম্যাচে ৯৭ এবং তৃতীয় ম্যাচে করেছে ৮৯ রান৷

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *