শুরুর আগেই নামস্বত্ত হারালো বহুল আলোচিত ইউরোপীয়ান সুপার লীগ

টুর্নামেন্ট শুরুর আগেই নামস্বত্ত হারালো বহুল আলোচিত ইউরোপীয়ান সুপার লীগ – ইএসএল। সম্প্রতি রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে সম্মিলিত ভাবে নতুন এক টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। এরপর থেকে শুরু হয় নানা রকমের জল্পনা-কল্পনা। কারা খেলবে এই টুর্নামেন্টে, কিভাবে হবে খেলা? ইত্যাদি নিয়ে যখন কাটেনি অন্ধকারের ঘনঘটা। এবার এরই মধ্যে স্থগিতাদেশ এসেছে টুর্নামেন্টটির অফিসিয়াল টাইটেলে।

প্রস্তাবিত ‘ইউরোপীয়ান সুপার লীগ বা ESL’ নামে শুরু করতে পারবে না এই নতুন প্রতিযোগিতা।ESL, ২০২১ সালের এপ্রিলে UEFA চ্যাম্পিয়ন্স লীগের সম্ভাব্য বিকল্প টুর্নামেন্ট হিসাবে চালু করার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়নের (EUIPO) এর কাছে নাম ট্রেডমার্ক করার জন্য আবেদন করেছিল। ডেনমার্কের শীর্ষ ঘরোয়া লীগ যা “ডেনিশ সুপার লিগা” নামে পরিচিত। এই লীগের নামের সাথে হুবহু মিলে গেছে প্রস্তাবিত সুপার লীগের নাম, আর এতেই বেধেছে বিপত্তি। ডেনিশ ক্লাবগুলি ‘3F সুপারলিগা’ ব্র্যান্ডে যে মূলধন বিনিয়োগ করেছে তার উপর জোর দিয়ে বিদ্যমান ট্রেডমার্ক বহাল রাখতে ইউরোপীয় ইউনিয়নে ESL এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ডেনিশ সুপারলিগা ঘোষণা করেছে যে EUIPO তাদের পক্ষে রায় দিয়েছে। এই বলে যে, একটি ট্রেডমার্ক হিসেবে ইউরোপীয়ান সুপার লীগ, ESL এর নাম নিবন্ধন অস্বীকৃত হয়েছে এবং ESL এর নাম পরিবর্তন করতে হবে। ডেনিশ সুপারলিগা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। ডেনিশ সুপারলিগার সিইও, ক্লজ থমসেন বলেন, ” বিচ্ছিন্ন ESL ও তার দুই সমর্থকদল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা নিজেদের পক্ষে আমাদের অনুরূপ নামকরণের চেষ্টা করেছিলো। কিন্তু আমরা সঠিক রায় পেয়েছি এবং খুশি হয়েছি।”

A22 স্পোর্টস দ্বারা পরিচালিত একটি সমীক্ষা ইঙ্গিত করেছে যে UEFA এবং কয়েকটি লীগের বিরোধিতা সত্ত্বেও 72% ইউরোপীয় ফুটবল সমর্থক ESL প্রকল্পকে সমর্থন করেছে। কিন্তু নাম বিতর্কে European Union কর্তৃক ডেনিশ সুপারলিগা ব্র্যান্ডটিকে ট্রেডমার্ক করার পর ESL টুর্নামেন্টকে অবশ্যই এখন নতুন একটি নাম খুঁজে বের করতে হবে।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *