ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারালো ফিলিস্তিনের বেসবল খেলোয়াড়

ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারালো ফিলিস্তিনের বেসবল খেলোয়াড়। প্রায় ছয় মাস ধরে ফিলিস্তিনের নিরস্ত্র নাগরিকদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। শুধুমাত্র ফিলিস্তিনে জন্ম নেয়ার কারণেই জীবন হারিয়েছেন অনেক ডাক্তার ,সাংবাদিক ও খেলোয়াড়। তারই ধারাবাহকতায় আরও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল ইসরায়েল।

গতকাল আল শিফা হাসপাতাল আক্রমণ করে চিকৎসাধীন ফিলিস্তিনের বেসবল খেলোয়াড় আশরাফ মুরাদকে হত্যা করেছে ইসরায়েলের ডিফেন্স আর্মি। ২০২৩ সালের জানুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া ফিলিস্তিনের প্রথম আন্তর্জাতিক বেসবল ম্যাচে আশরাফ মুরাদ ফিলিস্তিন জাতীয় বেসবল দলের প্রতিনিধিত্ব করেন। তাছাড়া আশরাফ পশ্চিম এশিয়া বেসবল কাপে অংশ নিয়ে ফিলিস্তিনের এশিয়ান বেসবল চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পায়। পাকিস্তান, ফিলিপাইন ও হংকংদের গ্রুপ থেকে ফিলিস্তিন ২য় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। সবকিছু ঠিক থাকলে হয়ত তাইওয়ানের বেসবল চ্যাম্পিয়নশিপে ফিলিস্তিনের জার্সি গায়ে মাঠ মাতাতেন আশরাফ।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *