আগামী ১ই জুন দলবদল শুরু মধ্য দিয়ে শুরু হবে ২০২৪-২৫ মৌসুম। ইউরোপসহ বিভিন্ন দেশের লিগের সাথে সামঞ্জস্য রেখে এখন থেকে প্রতি বছরের এই সময়ে নতুন মৌসুম শুরুর লক্ষ্য পেশাদার লিগ কমিটির। ফলে দেশের ক্লাবগুলো যেমন মানসম্পন্ন বিদেশি ফুটবলার পেতে পারে, তেমনি দেশের ফুটবলারদেরও বিদেশের লিগে খেলতে যাওয়া আরও সহজ হবে।
বুধবার পেশাদার লিগ কমিটির ভার্চুয়াল সভায় নতুন মৌসুম শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে। এখানে উল্লেখ্য, ২৯ মে ৫ ভেন্যুতে একই সময়ে ৫ ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে চলতি মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
এসকে/পিএইচএম


