একবছর ধরে ফিফা র্যাংকিংয়ে প্রথমস্থানে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল। আজকে প্রকাশিত নতুন ফিফা র্যাঙ্কিং এ আর্জেন্টিনা শীর্ষস্থান দখল করে আছে এখনো। যথারীতি দ্বিতীয় অবস্থানে আছে ফ্রান্স এবং একধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে আছে বেলজিয়াম। তাছাড়া চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে আছে ব্রাজিল। সেরা দশে আর আছে পর্যায়ক্রমে পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া।
এ ছাড়া এশিয়ার দলগুলোর ভিতর সবার উপরে ১৮ নম্বরে আছে জাপান। মরক্কো ১৩ নম্বর র্যাংকিংয়ে থেকে আফ্রিকা মহাদেশীয় দলগুলোর মধ্যে সবার উপরে আছে। প্রায় একবছর পূর্বে ৬ই এপ্রিল ২০২৩ সালে আর্জেন্টিনা প্রথমবারের মত ফিফা র্যাংকিংয়ে প্রথমস্থান দখল করে। এরপর থেকে টানা একবছর প্রথম স্থান অধিকার করে আছে আর্জেন্টিনা।
এসকে/আরআই


