ক্লাসিকোয় বাজিমাতের অপেক্ষায় জাবি, পয়েন্ট বাড়ানোর অপেক্ষায় রিয়াল। মৌসুমে আরো একবার মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ হিসেবে গন্য করা হয় এল ক্লাসিকো কে। লীগে দ্বিতীয় এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুদল।
সর্বশেষ লীগে এবং সুপার কাপে দেখায় বার্সাকে হারিয়েছে রিয়াল। লিগে সর্বশেষ ক্লাসিকোতে বেলিংহাম নৈপুণ্যে জয় পায় রিয়াল। আর সুপারকাপে তো বার্সাকে বিধ্বস্ত করে জয় পায় রিয়াল। এখন অবধি উড়ন্ত ফর্মে রিয়াল। চ্যাম্পিয়ন্স লীগে সেমিফাইনাল সহ লীগে শীর্ষে। অপরদিকে বার্সেলোনার এই মৌসুমে লীগ ছাড়া আর কোনো শিরোপা জেতার সম্ভাবনা নেই। চ্যাম্পিয়ন্স লীগে হার এবং লিগে আট পয়েন্ট পিছিয়ে। সাথে টালমাটাল অবস্থা। আজ জাবির সামনেও অগ্নি পরীক্ষা। লিগ বাঁচাতে জিততেই হবে তাকে। দেখা যাক কী হয় শেষ অবধি।
এসকে/এমওয়াই


