শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। দলটির হয়ে একমাত্র গোলটি করেন আর্দা গুলার।

ম্যাচের ২৯ মিনিটে দানি কারভাহালের সহায়তা গোলটি করেন গুলার। এ দিন ম্যাচের শুরুর একাদশেই তুরস্কের এই ফুটবলারকে রাখা হয়। এর আগে লা লিগায় শুরুর একাদশে নামার সুযোগ পাননি গুলার। তাতে প্রথম সুযোগেই বেশ ভালো আস্থার প্রতিদান দিয়েছেন। তবে পুরো ম্যাচে তাকে খেলানো হয়। ম্যাচের ৬৮ মিনিটে তার বদলে ব্রাজিল তারকা ভিনিকে নামানো হয়।

এ দিকে এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে লিগ শিরোপা জয়ের দিকে আরও এগিয়ে রইল কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবার বাকি পাঁচ ম্যাচ থেকে ৪ পয়েন্ট তুলে নিতে পারলেই সেটি নিশ্চিত হবে। ৩৩ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ৮৪। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭০। রিয়াল আর ৪ পয়েন্ট তুলে নিলে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে আর কোনো সুযোগ থাকবে না। তাতে শিরোপা পুনরুদ্ধার হবে আনচেলত্তি শিষ্যদের।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *