এলিগেন্ট ইনভাইটেশনাল রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৪ আসরের ড্র অনুষ্ঠিত

এলিগেন্ট ইনভাইটেশনাল রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৪ টুর্নামেন্টের নাম্বার ড্র অনুষ্ঠিত হয় গতকাল এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি উত্তরা শাখায়। নাম্বার ড্র টি পরিচালনা করেন আন্তর্জাতিক অর্গানাইজার এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি। নাম্বার ড্র তে আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল সহ বেশ কয়েকজন ফিদে মস্টার, বর্তমান মহিলা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৫ই মে তারিখ পর্যন্ত বাংলাদেশ দাবা ফেডারেশন হল রুমে। টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় থাকবে বাংলাদেশ দাবা ফেডারেশন।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *