আবাহনীর শিরোপা জয়

রোমাঞ্চকর লড়াইয়ের পর সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড।

বিকেএসপিতে ২৬৮ রানের লক্ষ্য আবাহনী অতিক্রম করে এক বল ও চার উইকেট হাতে রেখে। শেষদিকের কঠিন লড়াইয়ে সফল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে এনে দেন জয়।৮৮ বলে ৮৩ রানের ইনিংস খেলে আফিফ হোসেন ধ্রুব জয়ের পথ সহজ করে দেন। এনামুল হক বিজয় ৬৭ রান করতে ৮০ বল খেলেন।শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করতে না পারা শফিকুল ইসলাম নেন দুটি উইকেট। সাকিব ১০ ওভারে ৩৪ রানে নেন একটি উইকেট।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *