এলিগ্যান্ট আমন্ত্রণমূলক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

এলিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এলিগ্যান্ট আমন্ত্রণমূলক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশন এর কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরি মলি। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনে এর যুগ্ম সম্পাদক আন্তর্জাতিক অর্গানাইজার জনাব মাসুদুর রহমান মল্লিক দিপু, ফিদে মাস্টার তৈয়বুর রহমান ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। ১৪ দিন ব্যাপী এ দাবা প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার তৈয়বুর রহমান, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার মাহফুজুর রহমান, ফিদে মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার নাঈম হক ও মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম এ প্রতিযোগিতায় অংশগ্রহন কর

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *