বিসিবির এনওসির মেয়াদ শেষ হওয়ায় এবারের আইপিএলে আর দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। চেন্নাই শিবির ছেড়ে আজই দেশে পা রাখছেন টাইগার এ পেসার। সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ফিজ।
আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। এবারের টুর্নামেন্টে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজ। নিজের সর্বশেষ ম্যাচে গতকাল পাঞ্জাবের বিপক্ষে উইকেট না পেলেও ছাপ রেখে গেছেন ঠিকই। এক মেইডেনসহ চার ওভারে খরচ করেন মোটে ২২ রান। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরটাও স্মরণীয় করে রাখলেন ফিজ। এবারের আইপিএলে হলুদ জার্সিতে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন।
এসকে/পিএইচএম


