গাজায় মানবিক সাহায্য পাঠাতে চেয়ে ইংলিশ মিডিয়ার তোপের মুখে পড়লেন সালাহ। ৭ই অক্টোবার হামাস এর আক্রমণের পর ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরু হলে মোহাম্মদ সালাহ সারাবিশ্বের নেতাদের নিরপরাধ মানুষদের দূর্দশা নিরসনের উদ্দেশ্যে যুদ্ধবন্ধের আহবান জানিয়ে একটি বিবৃতি প্রদান করেন। বিবৃতির একপর্যায়ে তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনবাসীর জন্য মানবিক সাহায্যের পাঠানোর অনুরোধ করেন।
আগাগোড়া স্বচ্ছ ও শান্তিপূর্ণ একটি বিবৃতি হলেও ইংলিশ মিডিয়া সালাহর এক বক্তব্যকে ভালোভাবে নিতে পারছেন না। দুদিন আগে ‘Talksports’ এর একটি অনুষ্ঠানে সালাহর ওই বিবৃতির কথা উল্লেখ করে সিমন জর্দান বলেন, গাজায় মানবিক সাহায্য পাঠাতে চেয়েছেন বলে সালাহকে তিনি পছন্দ করেন না। তাছাড়াও সালাহকে লিভারপুলের সবচেয়ে স্বার্থপর খেলোয়াড় বলেও আক্রমণ করা হয়। জেনে রাখা ভালো, সিমন জর্দান ইউক্রেনে রাশিয়া আক্রমণ করলে রাশিয়াকে বিশ্বকাপ থেকে বরখাস্ত করতে ফিফার কাছে দাবি জানান।


