বরুশিয়া ডর্টমুন্ডের জন্য মিশ্র অনুভূতির একটি বছর। লীগে কোনোরকমে চ্যাম্পিয়ন্সলীগের জন্য টিকে থেকে আজ সেমিতে নামবে পিএসজির বিপক্ষে। মৌসুমটি আরোও একটি বিশেষ কারনে বিশেষ হয়ে থাকবে ডর্টমুন্ডের জন্য। কেননা এই মৌসুম শেষে ক্লাব ছাড়বে মার্কো রিউস। ক্যারিয়ারের সব বিসর্জন দিয়ে জীবনের পুরোটা সময় যেখানে কাটিয়েছেন, সেখান থেকেই চলে যাবেন নতুন ঠিকানায়। এর আগে ২০১৩ সালে ফাইনাল খেলেছিল এই দল। তখনও ফাইনাল হয়েছিলো ওয়েম্বলিতে। এবারও তাই। সেবার মুখোমুখি হয়েছিলো বায়ার্নের। এবারও সেই সম্ভাবনা আছে। কেননা অপর ম্যাচে ফাইনালের জন্য লড়বে বায়ার্ন এবং রিয়াল। প্রথম লেগে সিগনাল ঈদুনা পার্কে ১-০ গোলে জয় লাভ করে ডর্টমুন্ড।
তাই এগিয়ে থেকে পার্ক দ্যা প্রাসে মুখোমুখি হবে দুদল।অপরদিকে নিজেদের দ্বিতীয় ফাইনালের জন্য লড়বে এনরিকের পিএসজি। লীগ চ্যাম্পিয়ন প্রায় নিশ্চিত হওয়ার পর এবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের জন্য লড়বে তাড়া। ডর্টমুন্ডের মতো পিএসজির গুন্জন মৌসুম শেষে দলের সেরা তারকা এমবাপ্পে ক্লাব ছাড়ার। যদিও এসব নিয়ে ভাবছে না কেউ। সবার মনোযোগ ঘরের মাঠে জয় তুলে নেয়া। এর আগে বার্সার সাথে পিছিয়ে থেকেও জয় পায় তারা। পিএসজি সর্বশেষ ফাইনাল খেলে ২০২০ সালে। কিন্তু বায়ার্নের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদেরও।
এসকে/টিওয়াই


