দুবাইতে চমক দেখাচ্ছেন বাংলাদেশের ফাহাদ

দুবাইয়ে পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ মাস্টার্স ইভেন্টে চমক দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। শুরুতে ২৪৩১ রেটিং ধারী ফাহাদ চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডেও রুখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টার নিয়েমান হ্যান্স মোককে।এবার ফাহাদ ২৬৮৮ রেটিং ধারী দাবাড়ুর বিপক্ষে উইনিং পজিশন থেকে ড্র করেছেন। আজ তৃতীয় রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ মহিলা আন্তর্জাতিক মাস্টার নুম্যান আলুয়া।

ফাহাদ এই টুর্নামেন্ট দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম হওয়ার লক্ষ্য নিয়ে খেলছেন।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *