মারা গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি

পৃথিবী ত্যাগ করলেন ‘এল ফ্লাকো’ খ্যাত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক ঘোষণার মাধ্যমে জানায় ফুটবল বিশ্বকাপ ১৯৭৮ জয়ী এই কোচ ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি থেকে শুরু করে সারা ফুটবল বিশ্ব। কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনা, মেক্সিকোর পাশাপাশি বার্সেলোনা, রোজারিও সেন্ট্রাল, বোকা জুনিয়রস, রেসিং ক্লাবের মত বড় বড় ক্লাবের ডাগআউটে ছিলেন তিনি। ৮২-৮৩ থেকে ৮৩-৮৪ – দুইসিজন বার্সাকেও কোচিং করিয়ে লীগ শিরোপা, কোপা দেল রে ও সুপারকোপা জেতান মেনোত্তি। তাছাড়া ২০১৯-২০২৩ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ডিরেক্টর পদে দায়িত্বরত থেকে আর্জেন্টিনার কোপা ও বিশ্বকাপ জয়েও উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *