আবার জাতীয় দলে ফিরতে চান রোমান

অভিমানে অবসর নিয়েছিলেন। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে পর্যাপ্ত আর্থিক সুযোগ-সুবিধা না পাওয়া নিয়ে হতাশায় ছিলেন। বলেছিলেন পরিস্থিতির বদল না হলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই তাঁর। তবে রোমানের আকুতিতে বদল হয়নি কিছুই।

শেষে তিনিই কিনা মন পাল্টালেন! আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ জানিয়েছেন, জাতীয় দলের ফেরার ইচ্ছার কথা জানিয়ে আবার ফেডারেশনে চিঠি দিয়েছেন এই শীর্ষ আর্চার।‘রোমান জাতীয় দলে তার অব্যাহতিপত্রটা প্রত্যাহার চেয়েছে। এবং তার অনাকাঙ্খিত কথাবার্তার জন্য সে দু:খপ্রকাশ করেছে। নি:শ্বর্ত ক্ষমার ব্যপারে বলেছে।

এখন এটা নিয়ে ব্যক্তিগত মন্তব্য নিষ্প্রয়োজন। অফিসিয়ালি যা করা প্রয়োজন, সেটা আমরা করবো।’ – বলেছেন রাজীব উদ্দীন আহমেদ। রোমান সানা শৃঙ্খলাজনিত কারণে প্রায় বছর খানেক নিষিদ্ধ ছিলেন।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *