জামালের পক্ষে রায় ফিফার, পাবেন প্রায় ২ কোটি টাকা

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু গত বছর যোগ দিয়ে বেশি দিন খেলতে পারেননি তিনি। চার ম্যাচে দুই গোল করে দেড় বছরের চুক্তির অল্প দিনের মাথায় সেই ক্লাব ছেড়ে চলে আসতে হয়েছে। সেখানে কোনও বেতন না পাওয়ায় জামাল একতরফা চুক্তি ভঙ্গ করে ক্লাব ছেড়েছিলেন। এরপরই ফিফার কাছে বকেয়া চেয়ে আবেদন করে নিজের পক্ষে রায় পেয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।

ফিফার ফুটবল ট্রাইব্যুনাল থেকে বড় পরিসরে রায় এসেছে। ব্রাজিলিয়ান আন্দ্রে দোস সান্তোস মেগালের বিচারক সোল দা মায়োকে সব মিলিয়ে ১ লাখ ৬২ হাজার ৯৮০ ডলার জামালের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা বাংলাদেশের ১ কোটি ৯০ লাখ ২৯৮০ টাকার সমান। আগামী ৪৫ দিনের মধ্যে সোল দা মায়ো ক্লাবকে এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *