সিরিজের শেষ ম্যাচে জয় পেলো জিম্বাবুয়ে

প্রথম চার ম্যাচে আধিপত্য ধরে রেখে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করার দুর্দান্ত সুযোগ হাতছাড়া হয়ে গেলো টাইগারদের। শেষ পর্যন্ত সান্ত্বনার জয়ে লজ্জা এড়ালো জিম্বাবুয়ে। এই জয়ে ৪-১ ব্যবধান শেষ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

রোববার (১২ মে) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ তুলে বাংলাদেশ। দলের হয়ে ৪৪ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন রিয়াদ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ দশমিক ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *