বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

জাহিদ হাসান: আসন্ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ এবং ২০২৪ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। কিছুক্ষণ আগে সোয়া ১টার পরে বিসিবির প্রধান তিন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার বিশ্বকাপ দল ঘোষণা করেন।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁজরে চোট পাওয়া পেসার তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা জাগলেও স্কোয়াডে রাখা হয়েছে তাকে। তবে দল ঘোষণায় যেভাবে চমকের গুঞ্জন ছিল, তেমন কিছুই হয়নি। শুধু আইসিসির কাছে যে দলটা পাঠানো হয়েছিল, সেখান থেকে কেবল একটি বদল এসেছে। অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গায় এসেছেন পেসার তানজিম সাকিব।জিম্বাবুয়ে সিরিজে খেলা সাইফউদ্দিন নির্বাচকদের নজর কাড়তে পারেননি।

মূল দল: ১. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) ২. তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক) ৩. তানজিদ হাসান তামিম ৪. লিটন কুমার দাস ৫. সৌম্য সরকার ৬. তাওহীদ হৃদয় ৭. সাকিব আল হাসান ৮. মাহমুদউল্লাহ রিয়াদ ৯. জাকের আলী ১০. শেখ মাহেদী হাসান ১১. রিশাদ হোসেন ১২. শরিফুল ইসলাম ১৩. তানভীর ইসলাম ১৪. মুস্তাফিজুর রহমান ১৫. তানজিম হাসান সাকিব

ট্রাভেলিং রিজার্ভ : হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব।

প্রধান কোচ : চন্ডিকা হাথুরুসিংহে।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *