ইব্রাহিম খলিল: আনুষ্ঠানিকভাবে আইসিসি ঘোষণা করেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নামার আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
বাংলাদেশ ও ভারতের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন। ম্যাচটির আয়োজনস্থল এখনও নির্ধারিত হয়নি। ধারণা করা হচ্ছে, ম্যাচটি নিউইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে ২৮ মে। ম্যাচটি হবে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে।
মোট ১২ টি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। এছাড়া নামিবিয়া খেলবে ৩ টি প্রস্তুতি ম্যাচ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশ ‘ডি’ গ্রুপে খেলবে, যেখানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ড। ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে নাজমুল হোসেন শান্তরা, তিন ম্যাচের সিরিজটি হবে ২১, ২৩ ও ২৫ মে।
এসকে


