মারিয়াকে ফের হুমকি দিল আর্জেন্টিনার সন্ত্রাসী বাহিনী

মারিয়াকে ফের হুমকি দিল আর্জেন্টিনার সন্ত্রাসী বাহিনী। ইউরোপের বিখ্যাত সব ক্লাব মাতিয়ে ক্যারিয়ারের শেষ সময়টুকু শৈশবের ক্লাবে খেলতে চাচ্ছিলেন ডি মারিয়া। কিন্তু বারবার রোজারিওতে সন্ত্রাসী ও গ্যাংদের হুমকির মুখোমুখি হচ্ছে এঞ্জেল ডি মারিয়া। গতকাল রোজারিওর একটা সার্ভিস স্টেশনে গুলি করে, গানম্যান একটা নোট রেখে যায়। সেখানে লেখা, আমরা তোর জন্য অপেক্ষা করছি ডি মারিয়া। বিশ্বস্ত সুত্র অনুযায়ী, ইন্টার মায়ামির হয়ে খেলার চুক্তি সম্পন্ন করেছেন ডি মারিয়া। তবে মায়ামিতে যোগ দেয়ার আগে রোজারিওতে খেলবেন মারিয়া। গত মাসেও একবার হুমকি পেয়েছিল সে।

রোজারিওর রসান্তা ফে এলাকায়, পরিবারের সদস্যদের বাড়ির সামনে একটি হুমকি সম্বলিত নোট রেখে যায় তারা। পরে সান্তা ফে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। জানা যায় তারা একটি মাদক পাচারকারী গ্যাংয়ের সদস্য। তবে তারা কি কারণে ডি মারিয়াকে আসতে দিতে চায়না তা এখনো অজানা। পাশাপাশি রোজারিওতে হত্যায় মৃত্যুহার অনেক বেশি। রোজারিওতে ২০২২ সালে প্রতি ১ লাখে ২২ জন হত্যা হয়। তুলনার জন্য উদাহরণস্বরুপ বলা যায়, বাংলাদেশে প্রতি ১ লাখে ২.৩৪ জন হত্যার স্বীকার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *