ফরাসি ওপেন থেকে প্রথম রাউন্ডে বিদায় নিলেন রাফায়েল নাদাল

নিজের সবচেয়ে পছন্দের কোর্ট ফরাসি ওপেন থেকে প্রথম রাউন্ডে বিদায় নিলেন কিংবদন্তি রাফায়েল নাদাল। দীর্ঘ ৭২২ দিন পর রোলাঁ গাঁরোতে নেমে জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেরেভের কাছে ৩-৬, ৬-৭ (৫-৭), ৩-৬ সেট ব্যবধানে হারলেন দ্বিতীয় সর্বাধিক ২২টি গ্রান্ডস্ল্যামের মালিক।

টেনিসের একটি পঞ্চিকাবর্ষে মৌসুমের দ্বিতীয় গ্রান্ডস্ল্যাম ফরাসি ওপেনে ১১২ ম্যাচ খেলে চতুর্থবারের মতো হারের মুখ দেখলেন রাফায়েল নাদাল। দীর্ঘ ১১ বছর পর কোন গ্রান্ডস্লামের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন তিনি। সর্বশেষ ২০১৩ সালে উইম্বলডনে এমন অভিজ্ঞতা পেয়েছিলেন ক্লে কোর্টের অবিসংবাদিত রাজা। ক্যারিয়ারে স্মরণীয় একটি দিন পেলেন আলেকজান্ডার জেরেভেও। ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনে নাদালকে হারের স্বাদ দিলেন তিনি। এর আগে ২০০৯ সালে রবিন সোডারলিংয়ের পর ২০১৫ ও ২০২১ সালে নাদালকে হারিয়েছেন নোভাক জোকোভিচ।

ফরাসি লাল দুর্গে রাফায়েল নাদাল:

রেকর্ড ১৪ শিরোপা জয়, রেকর্ড টানা ৫ বার শিরোপা জয়, রেকর্ড ১৪ ফাইনালের সবকটি জয়, রেকর্ড ১১৬ ম্যাচের ১১৪ জয়৷ জয়ের হার ৯৬ শতাংশ, রেকর্ড কোন সেট না হেরে সর্বোচ্চ ৪টি শিরোপা জয়, রেকর্ড ২০১০ থেকে ২০১৫ টানা ৩৯ ম্যাচ জয়- রেকর্ড টানা ৩বার ৩০ এর অধিক ম্যাচে জয়।

গত বছর রোলাঁ গাঁরোতে খেলতে না পারার পর নাদাল জানিয়েছিলেন, ২০২৪ সালের টুর্নামেন্টটাই তাঁর শেষ ফ্রেঞ্চ ওপেন হতে পারে। তাই, ধারণা করা হচ্ছে আজই হয়তো লাল দুর্গে সবশেষ ম্যাচটি খেলে ফেললেন। যদি এমনটাই হয়ে থাকে, সম্ভবত ক্রীড়া জগতের যেকোনো একক প্লাটফর্মের অন্যতম সেরা ডমিনেশনের অবসান ঘটলো।

এসকে/টিওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *