মৌসুমটা ট্রফি শুন্য হাতেই থাকতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদো, সাদিও মানেরর ক্লাব আল নাসেরের। এই সিজনের শেষ ম্যাচে কিংস কাপের ফাইনালে লীগ জয়ী আল হিলালের মুখোমুখি হয়েছিলো আল নাসের। আর এই ম্যাচটিতে আল নাসেরকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আল হিলাল।
নির্ধারিত সময়ের ম্যাচে ৭ মিনিটে মিত্রোভিচের গোলে হিলাল লিড নিলেও ৮৮ মিনিটে আয়মান আহমেদের গোলে সমতায় ফেরে আল নাসের।ম্যাচে আল নাসেরের গোলকিপার ডেভিড ওসপিনা এবং আল হিলালের কালিদু কৌলিবালি & আলী আল বুলাইহি ২ জন রেড কার্ড দেখে মাঠ ছাড়ে। ম্যাচের বাকী সময়ে ও অতিরিক্ত ৩০ মিনিটে আর গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকে।
আর টাইব্রেকে আল হিলাল ৫-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা জিতে।আল হিলালের হয়ে পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও সাউদ আব্দুল হামিদ পেনাল্টি মিস করেন।নাসের হয়ে পেনাল্টি মিস করেন ব্রাজিলিয়ান তারকা আলেক্সে টেল্লেস,আলী আল হাসান ও মেশার আল নেমের। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এসকে/টিওয়াই


