আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন সুনিল ছেত্রী। প্রায় দুই দশক ধরে ভাতরে আক্রমণ ভাগের দায়িত্ব সামলাচ্ছেন সুনীল ছেত্রী। দক্ষিন এশিয়া তো বটেই, পুরো এশিয়ারই গর্ব এই স্ট্রাইকার৷ আন্তর্জাতিক ম্যাচে গোল করে একসময় ছাড়িয়ে গেছেন মেসিকেও। এখনো আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন এই তারকা খেলোয়াড়।
তবে নক্ষত্রেরও পতন হয়; সুনিল তাই নিজের দুইদশকের উজ্জল ক্যারিয়ারের ইতি টানলেন আজ। ম্যাচ শুরু আগেই গত ১৬ই মে টুইটারে অফিসিয়াল পেজ থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন সুনীল ছেত্রী। আজ কুয়েতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে অবসর নিলেন সুনীল ছেত্রী। সুনিলের অবসর নেয়ার ম্যাচে কোলকাতায় ৬০,০০০ দর্শক উপস্থিত ছিল। দেশবরেণ্য এই খেলোয়াড়ের ঝুলিতে আছে ৯৪ টি গোল; যা মেসি ও রোনালদোর পর সর্বোচ্চ। তাছাড়া ১৫১ টি ম্যাচ খেলে ৮ টি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন তিনি।


