কোয়ার্টার ফাইনালে খেলতে না পারার আশঙ্কায় মেসি

গত ২৬শে জুন চিলির বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় মেসির আর্জেন্টিনা। খেলার প্রথমার্ধে মেসিকে খোড়াতে দেখা যায় এবং ধারণা করা হয় সে ব্যাথা পাচ্ছে। তবে পুরো ম্যাচই খেলে মেসি; ম্যাচশেষে সাংবাদিকদের বলেন, সে উরুর পেশিতে চাপ/টান অনুভব করছিল। তবে তীব্র ব্যাথা ছিলনা, শুধু ভালোভাবে ঘোরাফেরা করতে ও দৌড়াতে অসুবিধা হচ্ছিলো। নিশ্চিত হওয়ার জন্য ম্যাচশেষে মেসিকে আল্ট্রাসাউন্ড সহ কিছু টেস্ট করানো হয়। আল্ট্রাসনো থেকে কোনো মাসল ইঞ্জুরি না পাওয়ায় নিশ্চিন্ত হয় আর্জেন্টাইন অফিশিয়ালরা৷ তবে গ্যাস্তন এদুল টুইট করে জানায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলবেন না মেসি।

৬ই জুলাই কোয়ার্টার ফাইনালের পূর্বে রিকভারির জন্য ৮ দিন সময় পায় মেসি। ফেডারেশন কর্তারা ধারণা করে এটা শুধুই পেশির ক্লান্তি। তবে আরও কিছু টেস্ট করানো হবে। মেসি কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করার উদ্দেশ্যে দলগত অনুশীলনে অংশ না নিয়ে একা একা অনুশীলন করেন। নতুন টেস্টগুলোর ফলাফলও ভালো আসে যাতে মেসির পেশির উন্নতি দেখা গেছে। আগামীকাল বিকালে দলের সাথে ফিরবেন মেসি। তাই আগামীকাল দলগত অনুশীলনে কেমন করছেন তার উপরেই নির্ভর করছে মেসির কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *