স্প্যানিশ লীগে নিজের প্রথম গোল করলেন হুলিয়ান আলভারেজ, জয়ে টেবিলের দুইয়ে আ্যাথলেটিকো।মৌসুমের শুরুতে অঢেল অর্থ খরচ করে নতুন দল গঠন করে আ্যাথলেটিকো। উড়িয়ে আনা হয় সিটি থেকে আলভারেজ সহ অনেক খেলোয়ার কে। কিন্তু কেউই তেমন সুবিধা করতে পারছিলো না। অবশেষে আজ গোলের দেখা পেলেন এই সর্বজয়ী ফুটবলার।
এদিন নিজেদের ঘরের মাঠে ওয়ান্দা মেট্রোপলিটনে মুখোমুখি হয় আ্যথলেটিকো এবং ভ্যালেন্সিয়া। গ্যাল্লাগের ৩৯ মিনিটের গোলে লীড পায় তারা। ৫৪ মিনিটে স্কোর শীটে নাম তুলেন আন্তোয়ান গ্রীজম্যান। ৬১ মিনিটে বদলি হিসেবে নেমে অতিরিক্ত সময়ে গোল করে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন আলভারেজ। এই জয়ে পাচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আ্যাথলেটিকো।
এসকে/টিআই


