ব্রাজিলের কোচকে হারিয়ে কোনো আক্ষেপ নেই বাফুফের

২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জেতানো কোচ রোজেরিও মিকেলের নাম ছিল বাংলাদেশের কোচের তালিকায়। নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন মিয়ার মাধ্যমে তিনি আগ্রহ দেখিয়েছিলেন। যদিও শেষ দিকে এসে তিনি নিজেই সরে দাঁড়ান। বর্তমানে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লন্ড্রিনা এসপোর্ত ক্লাবে দায়িত্বে আছেন। এমন হাইপ্রোফাইল কোচ চলে যাওয়াতে বাফুফের কোনও আক্ষেপ নেই।

রবিবার (১০ মে) ফর্টিস ডাউন টাউনে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, “আপনারা ১৫ মের মধ্যে কোচের নামই পেয়ে যাবেন। শর্টলিস্টে আমাদের ১৩ জন ছিল। এখন ১৩ জনের থেকে একজন যদি চলে যায়, আমরা ১২ জনকে নিয়ে কাজ করবো। দুই জায়গায় দুইটা টিম যাবে— মালদ্বীপে একটা যাবে, সান মারিনোতে আরেকটা যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *