সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের। কিন্তু তাসকিনের ইনজুরি তাদের পরিকল্পনায় বাধ সেধেছে। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিং অনুশীলনের সময় ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তিনি।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মেগা ইভেন্টে অংশ নিচ্ছে ২০টি দল; যাদের মধ্যে ১৭টি দল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। এখনও স্কোয়াড ঘোষণা না করা দলের মধ্যে একটি বাংলাদেশ। অপেক্ষার প্রহর অবশ্য শেষ হচ্ছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসকে/পিএইচএম


