বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনার ছয় গোল। ৩৩০ দিন পর হ্যাট্রিক লিওনেল মেসির। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ পর জয় পেলো বিশ্বচ্যাম্পিয়ন। কলম্বিয়ার বিপক্ষে হার এবং ভেনেজুয়েলার সাথে ড্রয়ের পর এদিন ঘরের মাঠ স্তাদিও এল মনুমেন্টালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং বলিভিয়া।
খেলার শুরুতে মাত্র ১৯ মিনিটে লাউতারো মার্টিনেজের এসিস্টে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ৪৩ মিনিটে ঠিক উল্টোভাবে মেসির এসিস্টে দলকে এগিয়ে দেন মার্টিনেজ। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসির আরেক এসিস্টে দলকে ৩-০ এর লিড এনে দেন আলভারেজ। দ্বিতীয়ার্ধে দলকে ৪-০ এর লিড এনে দেন বদলি আলমাদা। এর পর অভিষিক্ত নিকো পাজের এসিস্টে ৮৬ মিনিটে এবং প্যালাসিওসের ৮৪ মিনিটের দুই এসিস্টে দলকে ৬-০ গোলের লীড সহ নিজের হ্যাট্রিক পূরন করেন মেসি। এরই সাথে নিজের ১১০ তম আন্তর্জাতিক গোল পূরন করেন তিনি।
এসকে/টিওয়াই


