বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিয়মিত সাফল্য আনছেন নারী ফুটবলাররা। অথচ নারী ফুটবলাররা আর্থিকভাবে তেমন সাবলম্বী নন। এশিয়া কাপ নিশ্চিত করা আফিদা-ঋতুপর্ণাদের মাসিক বেতন মাত্র ৫৫ হাজার। যুব ও ক্রীড়া উপদেষ্টা মনে করেন, এটি দ্বিগুণ করা প্রয়োজন।
এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নারী ফুটবলারদের বেতন অনেক কম। তাদের শতভাগ বৃদ্ধির নির্দেশনা দিয়েছি। বাফুফে এটার জন্য ফান্ডের কথা বলেছে আমাদের। আমরা চেষ্টা করছি তাদের ফান্ড দেয়ার।’


