Category Archives: দেশীয়

প্রকাশ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

চলতি বছরে বিশ্বকাপ ছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের সাথে ঘরের মাঠে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এবার সেই তালিকায় যোগ হলো বাংলাদেশের নাম। বছরের শেষদিকে শান্তদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবীয়রা। সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। শনিবার (১১ মে) এক বিবৃতির মাধ্যমে এই সিরিজের সূচি ঘোষণা করে বিসিবি। সূচি অনুযায়ী তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে […]

সিরিজের শেষ ম্যাচে জয় পেলো জিম্বাবুয়ে

প্রথম চার ম্যাচে আধিপত্য ধরে রেখে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করার দুর্দান্ত সুযোগ হাতছাড়া হয়ে গেলো টাইগারদের। শেষ পর্যন্ত সান্ত্বনার জয়ে লজ্জা এড়ালো জিম্বাবুয়ে। এই জয়ে ৪-১ ব্যবধান শেষ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রোববার (১২ মে) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত […]

মুস্তাফিজকে জার্সি উপহার দিলেন ধোনি

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে বাঁহাতি এই পেসার বল হাতে নিজের ঝলক দেখিয়েছেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় আসর শেষ হওয়ার আগেই তাকে দেশে ফিরতে হয়েছে। বিদায় বেলায় চেন্নাইয়ের সবচেয়ে বড় তারকা মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে মুস্তাফিজ পেয়েছেন দারুণ এক […]

জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়ে শুরু বাংলাদেশের

প্রতিপক্ষ জিম্বাবুয়েকে মাত্র ১২৪ রানেই গুটিয়ে দিয়েছিলেন তাসকিন-সাইফউদ্দিন-মেহেদীরা। বোলারদের গড়ে দেয়া ভিতে দাঁড়িয়ে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও এই অল্প রানের লক্ষ্য তাড়ায় দাপট দেখিয়েছেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়। তাদের দৃঢ়তায় ১২৫ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়েই পৌঁছে যায় বাংলাদেশ। এই ম্যাচেই অভিষেক হয়েছে ওপেনার তানজিদ […]

সিরিজ জেতাই বাংলাদেশের প্রধান লক্ষ্য

শুক্রবার (২ মে) মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। প্রথম ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি (বিশ্বকাপের প্রস্তুতি) তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক […]

সন্ধ্যায় দেশে ফিরছেন মোস্তাফিজুর

বিসিবির এনওসির মেয়াদ শেষ হওয়ায় এবারের আইপিএলে আর দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। চেন্নাই শিবির ছেড়ে আজই দেশে পা রাখছেন টাইগার এ পেসার। সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ফিজ। আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। এবারের টুর্নামেন্টে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজ। নিজের সর্বশেষ […]

আবাহনীর শিরোপা জয়

রোমাঞ্চকর লড়াইয়ের পর সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে ২৬৮ রানের লক্ষ্য আবাহনী অতিক্রম করে এক বল ও চার উইকেট হাতে রেখে। শেষদিকের কঠিন লড়াইয়ে সফল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে এনে দেন জয়।৮৮ বলে ৮৩ রানের […]

ক্যাম্পে কেন থাকছেন না সাকিব-মুস্তাফিজ?

আগামী মাসের শুরুতেই মাঠে গড়াচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে ১৭ ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। যেখানে নাম নেই দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ফিট থাকার পরও কেন তাদের রাখা হলো না এই ক্যাম্পে? আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। এই […]

জিম্বাবুয়ে সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে দেশের মাঠে আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য আজ মঙ্গলবার বিকেল ৪টায় ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত দলে আছেন- নাজমুল […]

ঢাকা ডার্বিতে আবাহনীর জয়

ঢাকা ডার্বিতে মোহামেডানকে বড় ব্যবধানে হারালো আবাহনী। ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটে চলতি মৌসুমে প্রথম ঢাকা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা অষ্টম ম্যাচে জিতে লীগে শীর্ষস্থান পাকাপোক্ত করলো আবাহনী লিমিটেড। আজ নারায়ণঞ্জের খান সাহেন ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত৷ আগে ব্যাট করতে এসে […]