এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সৈকতের সঙ্গে সেদিন মাঠে নামবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কানাডা। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এসকে/পিএইচএম


