Tag Archives: সকল খেলা

বর্ণবাদের প্রতিবাদ করায় শাস্তি পেলেন স্প্যানিশ লীগের খেলোয়াড়

স্পেনের ৩য় বিভাগে প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের স্বীকার হন রায়ো মায়াদাহোন্দার গোলকিপার সিক সার। প্রথমে সিক সার দর্শকদের সাথে তর্কে জড়ান ও এরপর তা হাতাহাতি পর্যন্ত এগোয়। এক পর্যায়ে পরিবেশ সামলাতে না পেরে মাঠ ত্যাগ করে রায়ো মায়াদাহোন্দা৷ এরপর এই ঘটনা তদন্ত করে রায়ো মায়াদাহোন্দাকে ৩ হাজার ইউরো জরিমানা, ৩ পয়েন্ট কর্তন এবং […]

ছিনতাইকারীর গুলিতে প্রাণ হারালেন সাউথ আফ্রিকার ফুটবল খেলোয়াড়

ছিনতাইকারীর গুলিতে প্রাণ হারালেন সাউথ আফ্রিকার ফুটবল খেলোয়াড়। গত বুধবার রাতে জোহানেসবার্গে পেট্রোল স্টেশনে যাচ্ছিলেন সাউথ আফ্রিকান ফুটবল খেলোয়াড় লুক ফ্লেয়ার্স। একপর্যায়ে ছিনতাইকারী লুককে অনুসরণ করে এবং পথরোধ করে গুলি করে পালান। ২৪ বছর বয়সী এই উঠতি ডিফেন্ডার খেলতেন কাইজার চিফসের হয়ে। বৃহঃবার সকালে কাইজার চিফস এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, রাতে লুককে হাসপাতালে নেওয়া হয়েছিল […]

দুই মাস আগেই নতুন মৌসুম শুরুর ঘোষণা ফেডারেশনের

আগামী ১ই জুন দলবদল শুরু মধ্য দিয়ে শুরু হবে ২০২৪-২৫ মৌসুম। ইউরোপসহ বিভিন্ন দেশের লিগের সাথে সামঞ্জস্য রেখে এখন থেকে প্রতি বছরের এই সময়ে নতুন মৌসুম শুরুর লক্ষ্য পেশাদার লিগ কমিটির। ফলে দেশের ক্লাবগুলো যেমন মানসম্পন্ন বিদেশি ফুটবলার পেতে পারে, তেমনি দেশের ফুটবলারদেরও বিদেশের লিগে খেলতে যাওয়া আরও সহজ হবে। বুধবার পেশাদার লিগ কমিটির ভার্চুয়াল […]

নারী ক্রিকেটারদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমন্ত্রণে বুধবার দুপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। এই সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের নারী দলকে অনুপ্রাণিত করেছেন। পাশাপাশি নারী দলের প্রত্যেককে উপহার তুলে দেন শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার পুরো ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ১৫ স্কোয়াডের সদস্য গিয়েছিলেন প্রধানমন্ত্রীর […]

আবাহনীকে হারিয়ে লিগ জমিয়ে তুললো মেরিনার্স

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগ জমিয়ে তুলেছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। আজ বুধবার, (৩ এপ্রিল) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উড়তে থাকা আবাহনীকে মাটিয়ে নামিয়ে আনে মেরিনার্স। এই ম্যাচের মধ্য দিয়ে লিগে প্রথম হারের স্বাদ পেল আবাহনী। আর মেরিনার্স জেতায় লিগ গেল […]

শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯২ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। সিলেটে প্রথম ম্যাচ হেরে চট্রগ্রামের সিরিজ বাঁচাতে মাঠে নামে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের সামনে দাপুটে ব্যাটিং করে ৫৩১ রানের পাহাড়সম রান করে অলআউট হয় লংকানরা৷ লংকানদের ৫৩১ রানের বিপরিতে বাংলাদেশের ব্যাটিং ছিলো চিরচেনা সেই ব্যর্থতায় […]

প্রিমিয়ার লীগের শিরোপা যাবে কার হাতে

এবারের প্রিমিয়ার লীগ কে জিতবে? চরম উত্তেজনাপূর্ণ, রোমহর্ষক আরো একটি মৌসুমের সাক্ষী হতে চলেছেন আপনি। গত তিন মৌসুমে টানা চ্যাম্পিয়ন হয় সিটি, এবারও এমনটাই ধারনা করা হচ্ছিলো। তবে পাশার দান উল্টে যায় যখন সিটি আর্সেনালের সাথে ড্র করে। এখন সবাইকে ছাপিয়ে শীর্ষে লিভারপুল। মৌসুমের শুরুতে ভঙ্গুর একটি দল নিয়ে লীগ শুরু করেন ক্লপ। সেখান থেকে […]

ভিক্টোরিয়াকে হারালো উষা, সুপার সিক্সে অ্যাজাক্সও

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আজ মঙ্গলবার, (২ এপ্রিল) দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও দিলকুশা স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ৬-৪ গোলের ব্যবধানে জেতে অ্যাজাক্স। মেহেদী হাসান এবং ভারতের সিলহেইবা লিশামের হ্যাটট্রিকে ম্যাচটি জিতে নেয় তারা। এই জয়ে সুপার সিক্স পর্ব নিশ্চিত হয় অ্যাজাক্সের। দিনের দ্বিতীয় ও […]

যা করলে বার্সায় থাকবেন জাভি

জাভিকে পছন্দমত খেলোয়াড় এনে দিলে আরো এক মৌসুম থাকবেন বার্সায়। কোম্যানকে বহিষ্কার করার পর সিজনের মাঝপথে বার্সার দায়িত্ব নিয়ে প্রথম সিজনে তেমন কিছু না জিততে পারলেও দ্বিতীয় মৌসুমেই বার্সাকে দুটো শিরোপা জেতান জাভি। ৩ বছর পর বার্সা লীগ টাইটেল জেতার যোগ্যতা অর্জন করলেও লজ্জাজনক উপায়ে বিদায় নেয় চ্যাম্পিয়নস লীগ থেকে। তাই সবসময়ই প্রসংশার পাশাপাশি সমালোচনা, […]

ক্রিকেট হাশিম আমলা’র খেলা

কথায় আছে ‘ক্রিকেট ভদ্র লোকের খেলা’ । কথাটার যদি কিঞ্চিত পরিমার্জন করে “ক্রিকেট হাশিম আমলা’র” খেলা বলা হয় তবে খুব একটা ভুল সম্ভবত হবে না। ‘একবার আমি প্লেটের খাবার শেষ করতে পারছিলাম না। খাবার রেখেই উঠে যাচ্ছিলাম, তখন আমলা আমার খাবার নিজের প্লেটে নিয়ে খেলে নিলেন। খাবার নষ্ট করা পছন্দ করতেন না।আমলার সবচেয়ে বড় ব্যাপার […]