বক্সিংয়ে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত ফেরদৌস। প্রথম বাংলাদেশি হিসেবে আফ্রিকার ডারবানে জিতেছেন ম্যান্ডেলা কাপের স্বর্ণপদক। এশিয়ান গেমসের আগে হাইপ তুললেও কিছু করতে পারেননি বক্সার জিনাত ফেরদৌস। আমেরিকান প্রবাসী বাংলাদেশি বক্সার এবার দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা। আসরের ৫০ কেজি ওজন বিভাগের ফাইনালে […]
Tag Archives: সকল খেলা
আগামী মাসের শুরুতেই মাঠে গড়াচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে ১৭ ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। যেখানে নাম নেই দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ফিট থাকার পরও কেন তাদের রাখা হলো না এই ক্যাম্পে? আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। এই […]
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে দেশের মাঠে আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য আজ মঙ্গলবার বিকেল ৪টায় ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত দলে আছেন- নাজমুল […]
জার্মানির হকি লিগে আমন্ত্রণ পেয়েছেন জাতীয় হকি দলের দুই খেলোয়াড় রোমান সরকার ও মাহবুব হোসেন। জার্মান লিগে এ দুজন খেলবেন এভি বুবলিনজেন ক্লাবে। ২৩ এপ্রিল ভোরে জার্মানির উদ্দেশে দেশ ছাড়াবেন দুজন। সদ্য সমাপ্ত প্রিমিয়ার হকি লিগে রোমান খেলেছেন আবাহনীর হয়ে, মাহবুব ঊষা ক্রীড়াচক্রে। এর পাশাপাশি দুজনই নৌবাহিনীর খেলোয়াড়। হকি ফেডারেশন সূত্রে জানা যায়, আগামী জুলাই […]
চ্যাম্পিয়ন্স লিগে সফল এক লড়াই সামলানোর তিন দিন পরই এল ক্ল্যাসিকো। কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ মনস্তাত্ত্বিকভাবে তৈরি ছিল। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠে মাদ্রিদ। অন্যদিকে, পিএসজির কাছে হারে স্বপ্নভঙ্গ হয় বার্সেলোনার। বিধ্বস্ত হয় ঘরের মাঠে। সেখানে এমন ভাঙাচোরা দল ও মনোবল নিয়ে জাভির শিষ্যরা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছে, মাঠটিও সান্তিয়াগো বার্নাবো। ঘরের […]
ন্যালভিলের বিপক্ষে মেসির ১১ ও ৮১ মিনিটের জোড়া গোলের সাথে বুস্কেটসকে বানিয়ে দেওয়া হেডারের সুবাদে ঘরের মাঠে ৩-১ গোলে জয় পেলো ইন্টার মিয়ামি। এ জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলের শীর্ষে থাকলো টাটা মার্টিনো শিষ্যরা। মেসি যেন একাই টানছেন দলটাকে, যখনি মেসি থাকেন,জয় পায় দল, মেসি না থাকলে জয়ের দেখা নেই, […]
নিজের শেষ মৌসুমে আরো একটা ট্রফি হারালো ক্লপ। ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলো লিভারপুল। প্রথম লেগে তিন শূন্য গোলে হারায় এদিন আটালান্টার ঘরের মাঠে কমপক্ষে চার গোলে জিততে হতো। কিন্তু ম্যাচের শুরুতে সালাহ পেনাল্টি থেকে গোল করে আশা জাগান। শেষ ততটুকুই, একের পর এক মিসের পর আর গোল না হলে আটলান্টা চলে যায় […]
আগামী মে মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু তার আসার দিনক্ষণ পেছাচ্ছে। এখন শোনা যাচ্ছে জুলাইয়ের শেষ দিকে আসতে পারেন তিনি।বৃহস্পতিবার সচিবালয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্যে সাক্ষাতের পর ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত এমন তথ্য জানিয়েছেন। ডি মারিয়ার সফর পেছানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে শতদ্রু বলেছেন, […]
গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে নিজেদের শেষ ম্যাচটি জয়ে রাঙাল ঊষা ক্রীড়া চক্র। আজ বৃহস্পতিবার, (১৮ এপ্রিল) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় বাংলাদেশ পুলিশ এসসিকে ২- ০ গোলে হারায় ঊষা। জয়ী দলের আরশাদ হোসেন এবং ভারতের মোহাম্মাদ শারিক একটি করে গোল করেন। খেলার ২৭ মিনিটে আরশাদের ফিল্ড গোলে এগিয়ে […]
রিয়াল মাদ্রিদের কাছে নাটকীয় পেনাল্টি শ্যুট-আউটে হারে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখার স্বপ্ন ভেঙ্গ। নির্ধারিত সময়ে ৪-৪ গোলে শেষ হওয়া খেলায় বার্নার্দো সিলভা এবং মাতেও কোভাসিক দুজনের মিসে পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে পরাজিত হয় সিটি। ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে রদ্রিগো রিয়ালকে প্রথম দিকে ম্যাচের নাত্র ১২তম মিনিটে এগিয়ে দিয়েছিল কিন্তু সিটি অন্যথায় আধিপত্য বিস্তার করে […]











