Tag Archives: সকল খেলা

প্রতিবন্ধীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন পাপন

সাভারে অবস্থিত সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অব দ্যা প্যারালাইজডে (সিআরপি) প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত ক্রীড়া ও প্রশিক্ষণ কার্যক্রম আজ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী মো: নাজমুল হাসান পাপন। তিনি সিআরপিতে অবস্থানরত প্রতিবন্ধীদের খেলাধুলার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ‘সিআরপি’র সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ও যোগাযোগ। যেভাবে […]

মেসির জোড়া গোলে মায়ামির জয়

রোববার (২৮ এপ্রিল) নিউ ইংল্যান্ডের মাঠে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে ৪-১ গোলে জয় তুলে নেয় মায়ামি। এই ম্যাচে অবশ্য মেসি ও লুইস সুয়ারেজের খেলা নিয়ে সংশয় ছিল। মূলত কৃত্রিম টার্ফে ম্যাচটি আয়োজিত হতে যাওয়ার কারণে তৈরি হয়েছিল এ শঙ্কা। তবে, মাঠে নেমেই মেসি দুটি ও একটি গোল করেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। যদিও ম্যাচের শুরুতেই […]

হারতে ভুলে গেছে মাদ্রিদ

হারতে ভুলে গেছে মাদ্রিদ, রিয়াল মাদ্রিদকে শিরোপার আরও কাছে নিল আর্দা গুলার। প্রথমবার শুরুর একাদশে নেমেই দ্যুতি ছড়ালেন গুলের। সোসিদাদের মাঠে রাতের ম্যাচে ১-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ২৯ মিনিটে করা আর্দার গোলে জয় পায় মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদ দুইবার রিয়াল মাদ্রিদের জালে বল জড়ালেও বাতিল হয় সেসব গোল। প্রথমটা চুয়ামেনিকে ফাউলের জন্য বাতিল ঘোষণা […]

শিরোপার দ্বারপ্রান্তে রিয়াল

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। দলটির হয়ে একমাত্র গোলটি করেন আর্দা গুলার। ম্যাচের ২৯ মিনিটে দানি কারভাহালের সহায়তা গোলটি করেন গুলার। এ দিন ম্যাচের শুরুর একাদশেই তুরস্কের এই ফুটবলারকে রাখা হয়। এর আগে লা লিগায় শুরুর একাদশে […]

সাফের আগে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা

নারীদের আগামী সাফ চ্যাম্পিয়নশিপ হবে বাংলাদেশে। টুর্নামেন্ট শুরুর দিনতারিখ চূড়ান্ত না হলেও অক্টোবরে পর্দা ওঠার সম্ভাবনা। গত আসরে নেপালে ট্রফি জয়ী দল শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মাঠে নামবে। তার আগে সাবিনা খাতুনরা ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন চাইনিজ তাইপের বিপক্ষে। এই ম্যাচ দুটি বিষয়ে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা সবগুলো […]

৪ রানে হেরেছে পাকিস্তান

দারুণ লড়াইয়ের পরেও সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে হার দেখেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে ৪ রানে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে গেছে তারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্য স্বাগতিক দল ছুঁতে পারেনি। ৮ উইকেটে তুলতে পেরেছে ১৭৪ রান। এখন ২৭ এপ্রিল শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী পাকিস্তান জয়ের লক্ষ্যে শুরুতেই চাপে পড়ে যায়। দ্বিতীয় ওভারে ফিরে […]

বাংলাদেশ ফুটবল আল্ট্রাস— ‘বাংলাদেশ ফুটবলের পাঁড় সমর্থক গোষ্ঠী’

বাংলাদেশী ফুটবল আল্ট্রাসের হাত ধরে দেশের ফুটবল প্রথমবারের মতো আল্ট্রাস কালচারের সাথে সংযুক্ত হয় এবং পর্যায়ক্রমে ক্লাব ফুটবলেও আল্ট্রাস কালচারের ব্যাপ্তি হয়। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশী ফুটবল আল্ট্রাস নানাবিধ বৈচিত্রপূর্ণ উদ্যোগের মাধ্যমে দেশের ফুটবলের হারানো আমেজ ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষকে পুনরায় বাংলাদেশের ফুটবলকে উজ্জিবিত করার চেষ্টা করে যাচ্ছে। ৭ই জুন ২০২১ সালে ভারত বনাম বাংলাদেশের […]

অর্থ সংকটে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

অর্থনৈতিক কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করতে হল আয়ারল্যান্ডকে। নিজেদের মাঠে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল আইরিশদের। চলতি বছরের আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। এই সিরিজ খেলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল অজিদের। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে […]

বেকহ্যাম ও ওয়েনকে ছাড়িয়ে গেলেন বেলিংহ্যাম

এ পর্যন্ত সাতজন ব্রিটিশ ফুটবলার মাঠে নেমেছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে। ব্রিটিশ ফুটবলাররা প্রিমিয়ার লিগে বেশি খেলে থাকলেও টপ পাঁচ লিগসহ অন্যন্য লিগেও তাদের আনাগোনা বেশ দাপুটে। তবে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে যেসব ইংলিশ মাঠ মাতিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ডেভিড বেকহ্যাম ও মাইকেল ওয়েন। এবার এ দুজনকেও টপকে গেলেন বেলিংহ্যাম।লা লিগায় এবারের […]

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা জিম্বাবুয়ের

চলতি মাসের শেষেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিকান্দার রাজাকে অধিনায়ক করে এই সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। আগামী ৩ মে মাঠে গড়াবে এই সিরিজ। আজ বুধবার (২৪ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে জেডসি। এই সিরিজকে সামনে রেখে বেশ ভালোভাবেই […]