বার্নলেকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল

ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানীর দিকে থাকা বার্নলেকে পেয়ে ৩-১ গোলের ব্যবধানে দারুণ এক জয় তুলে নিয়েছে লিভারপুল। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানে ফিরে এসেছে তারা।

অ্যানফিল্ডে বার্নলের জালে তিনবার বল জড়ালেও ম্যাচটা ছিল খুবই কঠিন। দারুণ লড়াই করেছে বার্নলে। বার্নলেকে হারানোর পর ২৪ ম্যাচে লিভারপুল ৫৪ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। তবে, ম্যানচেস্টার সিটি তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ২৩ ম্যাচে সিটির পয়েন্ট ৫২। ২৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রেলিগেশনের খাঁড়ায় রয়েছে বার্নলে। তাদের অবস্থান ১৯তম।

বিজ্ঞাপন

লিভারপুলের হয়ে গোল তিনটি করেন দিয়েগো হোতা, লুইজ দিয়াজ এবং ডারউইন নুনেজ। বার্নলের হয়ে একমাত্র গোলটি করেন দারা ও’শেয়া।

দিনের শুরুতে এভার্টনের সঙ্গে ২-০ গোলে জয়ের পর শীর্ষে উঠেছিলো ম্যানচেস্টার সিটি। পরে বার্নলেকে হারিয়ে আবারও শীর্ষে উঠে আসে অল রেডরা। ২ পয়েন্টের ব্যবধান দুই দলের মধ্যে। যদিও একটি ম্যাচ কম খেলেছে সিটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *