পেস-বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিনের সময়টা বেশি ভালো কাটছিলো না। ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। তবে অবশেষে গত দুই ম্যাচে বরিশালের হয়ে মাঠে নেমেছেন সাইফউদ্দিন। বল হাতে যেমন প্রতিপক্ষের উইকেট নিয়েছেন তেমনি ব্যাট হাতে তান্ডব চালিয়ে জানান দিয়েছেন তার স্বরূপে ফেরার কথা। সম্প্রতি তামিম ইকবালের কাছ থেকে শর্তসাপেক্ষে একটি ব্যাট উপহার পেয়েছেন এই পেস-বোলিং অলরাউন্ডার। শর্তটি হলো সাইফউদ্দিনকে যেতে হবে সংবাদ সম্মেলনে। মূলত সংবাদ সম্মেলনে যাওয়ার জন্যই তামিমের কাছে ব্যাট উপহার হিসাবে দাবি করেছেন এই খেলোয়াড় সেটা তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন।


