টানা সাত জয়ে শেষ চারে রংপুর রাইডার্স

ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পার্ফমেন্সে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে টানা সাত ম্যাচে জয় পেলো রংপুর রাইডার্স। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান৷ তবে রংপুরের শুরুটা মোটেও ভালো হয়নি৷ শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। সেখান থেকে দলকে টেনে তুলেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী। দুইজনের পঞ্চাশোর্ধ ঝড় জুটিতে বড় সংগ্রহ করে রংপুর।

পরবর্তীতে নিয়ন্ত্রিত বোলিংয়ে চট্টগ্রামকে আটকে দিয়ে জয় তুলে নেই রংপুর রাইডার্স।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স – ১৮৭-৮ (২০)।
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স – ১৬৯-৬(২০)।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *