ইরানের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

দুবাইয়ে চলছে বিচ সকার ফুটবল বিশ্বকাপ। ১২তম আসরে অংশ নিচ্ছে ৬ মহাদেশের ১৬টি দেশ। এবারের আসরে লাতিন আমেরিকা থেকে খেলছে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। আর্জেন্টিনা খেলছে বি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিতি।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে এশিয়ার দেশ ইরানের কাছে ৩-৬ গোলে হেরেছে তারা। টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে চার গ্রুপ থেকে আটটি দল যোগ্যতা পাবে কোয়ার্টার ফাইনাল খেলার। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের সর্বোচ্চ ৫ বারের শিরোপা জিতেছে ব্রাজিল বিচ সকার ফুটবল দল।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *