আবু হায়দার রনির অসাধারণ বোলিং নৈপুণ্যে বরিশালকে হারিয়ে রংপুরের জয়। এদিকে রংপুরের কাছে পরাজয়ের ফলে সুপার ফোরে থাকার নিশ্চয়তা ঝুলে থাকলো বরিশালের। উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল৷ অধিনায়কের দুর্দান্ত শুরুতে বরিশাল বড় সংগ্রহের পথে যাচ্ছিলো। সাকিব আল হাসান বলে এসেই প্রথম বলে তামিম ইকবালকে সাজঘরে ফেরালে বরিশালের ইনিংসে ধস নামা শুরু হয়৷ তখনই আবু হায়দার রনির আঘাত আনে। নিজের করা ৪ ওভারের কোটায় মাত্র ১২ রান খরচায় তুলে নেন বরিশালের পাঁচ ব্যাটসম্যানকে। বরিশালের মতো ব্যাটে নেমে রংপুরও উড়ন্ত সূচনা করে৷ কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়া শুরু করলে সহজ ম্যাচ অনেক কঠিন হয়ে যায়৷ শেষ পর্যন্ত ম্যাচে রংপুর এক উইকেটে জয় পেতে সক্ষম হয় রংপুর। উল্লেখ্য ইতিমধ্যে রংপুর এবারের আসরে প্রথম দল হিসেবে কোয়ালিফাই রাউন্ডে পৌছেছে আগেই। অন্যদিকে আজকের ম্যাচে পরাজিত হওয়ায় বরিশালের সেরা চারে যাওয়ার সুযোগ ঝুলে থাকলো।
এসকে/আরআর


