পয়েন্ট হারালো রিয়াল, ব্যবধান কমানোর সুযোগ হারালো জিরোনা

এবারের স্প্যানিশ লা লিগায় সবচেয়ে বড় চমক জিরোনা ফুটবল ক্লাব। শুধু লা লিগা নয়, বুন্দেসলীগায় তো প্রায় আট পয়েন্টেই এগিয়ে লেভারকুসেন, কিংবা ইংলিশ লীগে শীর্ষ চারে এখনো অ্যাস্টন ভিলা, তবে এগুলো পুরাতন খবর, নতুন খবর হলো জিরোনা এফসি গত ম্যাচে রিয়ালের কাছে ভূপাতিত হওয়ার পর এখন আবার লীগ জয়ের স্বপ্ন দেখছে। লীগে ইতিমধ্যে ২৫টি ম্যাচ হয়ে গেছে, বাকি রয়েছে আরও ১৩টি ম্যাচ। এখনো যদিও কোনো কিছুই পরিষ্কার করে বলা যাচ্ছে না। রায়ো ভায়োকানোর সাথে এওয়ে ম্যাচে রিয়াল ড্র করার পর এখন ২৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬২। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারেনি জিরোনা এফসি। উল্টো অ্যাথলেটিকো বিলবাও এর কাছে ৩-২ গোলে হেরে পয়েন্ট হারালো জিরোনা। দুইয়ে থাকা তাদের ২৫ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট। যদিও লীগে এখন বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে। কিন্তু বার্সা রিয়ালের যুগে এত দূর অবধি এসে এখনো লড়াইয়ে টিকে থাকা জিরোনা প্রশংসা পাওয়ার ই যোগ্য।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *