বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলে) – এর এই মৌসুমে সেরা চারে ওঠার লড়াই জমে উঠেছে। ইতিমধ্যে রংপুর ও কুমিল্লা সেরা চারে তাদের জায়গা নিশ্চিত করেছে। বাকি দুই স্পটের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে খুলনা-চট্টগ্রাম-বরিশালের মধ্যে। তবে নেট রান রেট ভালো নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ফরচুন বরিশাল৷ আসল লড়াই চলবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মধ্যে। আজ বেলা দেড়টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিতে গেলে তাদের সেরা চারের জায়গা নিশ্চিত হয়ে যাবে। খুলনা জিতলে খুলনা চলে যাবে সেরা চারে৷ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হেরে গেলেও খাতা কলমে সেরা চারে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে সেটা এক প্রকার অসম্ভব৷ কারণ তখন ফরচুন বরিশালকে কুমিল্লার কাছে হারতে হবে অনেক বড় ব্যবধানে যা এক প্রকার অসম্ভবই৷
এসকে/আরআর


