গত সিজনের রানার্স আপ ইন্টার মিলান আতিথ্য জানাবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে। এর আগে দুই দেখায় একটি করে জয় আছে দু দলের। বর্তমানে সিমন ইনজাগির অধীনে উড়ন্ত ফর্মে আছে ইন্টার মিলান। সিরি আ তে শীর্ষে এবং কয়েকদিন আগে লাউতারো মার্টিনেজের অধিনায়কত্বে ইতালিয়ান সুপার কাপ জিতেছে ইন্টার। অপর দিকে খুব একটা ভালো অবস্থায় নেই সিমিওনের অ্যাথলেটিকো। লা লিগায় চার নম্বরে আছে দলটি।অপর ম্যাচে ডর্টমুন্ডের মুখোমুখি হবে একসময়ের ট্রেবল জয়ী পিএসভি। লীগে খুব একটা সুবিধা জনক অবস্থায় নেই ডর্টমুন্ড। পয়েন্ট টেবিলের চারে আছে দলটি। অপর দিকে এখন অবধি ডাচ লীগে শীর্ষে অবস্থান করছে পিএসভি। এখন অবধি ২২ ম্যাচে অপরাজিত দলটি। এর আগে এক দেখায় একমাত্র প্রীতি ম্যাচে পিএসভি কে ৪-১ গোলে হারিয়েছিলো ডর্টমুন্ড।
এসকে/এমইয়াই


